এরই ধারাবাহিকতায় আসন্ন ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের কাছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরেছেন হারুন উর রশিদ।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।
হারুন উর রশিদ আরও বলেন, “আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা এবং মানুষের সমস্যার দ্রুত সমাধান করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।




















