ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ২০২৫-২০২৬ অর্থবছরের বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে প্রদান করতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যক্তিদের সরকারি নীতিমালা অনুযায়ী ভাতা ও উপবৃত্তির জন্য নির্বাচন করা হবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন করা যাবে https://dssbhata.gov.bd/online-application⁠
পোর্টালে। আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে। তাই আবেদনকারীদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রকৃত সুবিধাভোগীদের সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আবেদন যাচাই করা হবে। আবেদন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু

আপডেট সময় : ০৮:৩৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬