আগামী শুক্রবার (৩ জুলাই ২০২৬) বেলা ৩:০০ ঘটিকায় ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নে জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব মীর শাহে আলম-এর আগমনকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফর উপলক্ষে দুই ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফর উপলক্ষে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকা এ জনপদের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এ সফর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে এলাকার চলমান সমস্যা ও উন্নয়ন-প্রত্যাশাগুলো সংশ্লিষ্ট মহলের নজরে আসবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
ইতোমধ্যে সফরকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আগত অতিথিকে বরণ করে নিতে বিভিন্ন আয়োজন সম্পন্ন করছেন। সংশ্লিষ্টদের মতে, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফরটি একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।
স্থানীয় জনগণের প্রত্যাশা, এই সফর কেবল সৌজন্য সফরেই সীমাবদ্ধ থাকবে না; বরং ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের উন্নয়ন, জনস্বার্থ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে।
মোকামতলা উপজেলা প্রতিনিধি বগুড়াঃ 



















