কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আসলাম উদ্দিন এর পক্ষে এক বিশাল গণজোয়ার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেন, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের স্বাক্ষরিক ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র যুগ্ন আহবায়ক আলতামাস আসলাম নিউটন। এসময় উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী সজীব আহমেদ, সাধারণ সম্পাদক পদ পার্থী পলক, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী পাপ্পু হাসান, ছাত্রদল নেতা টকি, সম্রাট, নেহাল, জয় শতাধিক নেতা কর্মী। উক্ত অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়নের প্রতিটা গ্রামের মেইন রাস্তা ও বাজার গুলোতে এই কর্মসূচি পালন করেন তারা। ছাত্রদল নেতা আলতামাস আসলাম নিউটন বলেন, বর্তমানে ইয়ং জেনারেশনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এতে আমরা শতভাগ আশাবাদী বাহাদুরপুর ইউনিয়নে অধ্যক্ষ আসলাম উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হবেন।
বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসলাম উদ্দিনের পক্ষে বিশাল গণজোয়ার ও লিফলেট বিতরণ কর্মসূচি
-
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল - আপডেট সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- 77
জনপ্রিয় সংবাদ




















