গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ০২ নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্যকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামী যুব জামাতের কয়েকজন কর্মী উদ্দেশ্যপ্রণোদিত হেয় প্রতিপন্ন করার চেষ্টা এবং মানববন্ধনের নামে মিথ্যা ও অসত্য বক্তব্য প্রদানের বিরুদ্ধে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০টায় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বলা হয়, গত ২৬ জুন শুক্রবার বাদ জুমা জামায়াতে ইসলামী যুব জামাতের মাদক বিরোধী মানববন্ধনে যুব জামাতের ইউনিয়নের কর্মীরা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বলেন, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুরের নাকের ডগায় বসে মাদক ব্যবসা নির্বিঘ্নে করে চলে আসছে আপনার কাছে এলাকাবাসী জানতে চায়
আপনি কত টাকা মাসোহারার বিনিময়ে বছরের পর বছর এই মাদক ব্যবসায়ীদের উৎসাহ দিয়ে আসছেন।
মানববন্ধনের নামে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছে। এ ধরনের অপপ্রচার শুধু জনপ্রতিনিধিদের ব্যক্তিগত ভাবমূর্তিই ক্ষুণ্ন করছে না, বরং ইউনিয়ন পরিষদের স্বাভাবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার একটি অপচেষ্টা মাত্র। উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ০২ নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, ইউপি সদস্য ফারুল মোল্লা, আব্দুল শেখ, মমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য ইউপি সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
( মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















