ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে অচেতন অবস্থায় তরুণী উদ্ধার, মেয়ের বাড়ী খুলনা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে (২২) উদ্ধার করা হয়েছে। পরে এক যানবাহন চালক ও হেলপারের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
​বর্তমানে ওই তরুণী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে একটি যানবাহনের চালক ও হেলপার উদ্ধার করেন। পরে তারা তরুণীকে খাবার খাওয়ানোর পর স্থানীয় লোকজনের পরামর্শে বিষয়টি বালিয়াডাঙ্গী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তরুণীটিকে উদ্ধার করে এবং চিকিৎসার ব্যবস্থা করে।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া তরুণী নিজের নাম মিলি (২২) বলে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার বাড়ি খুলনা জেলার তুতপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম জুলেখা বেগম।
​বালিয়াডাঙ্গী থানা পুলিশের প্রাথমিক ধারণা, কোনো অজ্ঞানপার্টি বা অপরাধী চক্র তরুণীকে কোনো নেশাজাতীয় বা চেতনানাশক পদার্থ খাইয়ে এই অবস্থায় ফেলে রেখে গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
​এদিকে ছবিতে থাকা এই তরুণীর কোনো আত্মীয়-স্বজন বা পরিচয় কারো জানা থাকলে, জরুরি ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে অচেতন অবস্থায় তরুণী উদ্ধার, মেয়ের বাড়ী খুলনা

আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬