ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোরকা পরে অশালীন নৃত্যের অভিযোগে দারিয়াপুর ডিগ্রি কলেজে তদন্ত কমিটি

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচএসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এক শিক্ষার্থীর ধর্মীয় পোশাক পরে অশালীন নৃত্যের অভিযোগে কলেজ কর্তৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

কলেজের সভাপতির স্বাক্ষরিত এক আদেশপত্রে এ তথ্য জানানো হয়।

আদেশপত্র সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণে ২০২৬ সালের এইচএসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ধর্মীয় পোশাক বোরকা পরিধান করে অশালীনতাপূর্ণ নৃত্য পরিবেশন করেন।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দারিয়াপুর ডিগ্রি কলেজের ভাবমূর্তি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

৫ সদস্যের তদন্ত কমিটি
ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে কলেজ কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটিতে যারা আছেন:
1. আহ্বায়ক: আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়।
2. সদস্য: মছিউল আজম, হিসাবী সদস্য, গভর্নিং বডি, দারিয়াপুর ডিগ্রি কলেজ।
3. সদস্য: সুরুত বিশ্বাস, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, দারিয়াপুর ডিগ্রি কলেজ।
4. সদস্য: মো. মহিউল ইসলাম, প্রভাষক, আইসিটি বিভাগ, দারিয়াপুর ডিগ্রি কলেজ।
5. সদস্য: আবু হাসান লিটন, সাংবাদিক।

কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশপত্রে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দারিয়াপুর ডিগ্রি কলেজ, পত্র নং- ৮৭, তারিখ: ০১/০৭/২০২৬ খ্রি.

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বোরকা পরে অশালীন নৃত্যের অভিযোগে দারিয়াপুর ডিগ্রি কলেজে তদন্ত কমিটি

আপডেট সময় : ০৯:৫১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬