আজ বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ বাংলাদেশ সচিবলায় ঢাকা থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত আগামী ০১ বছর নজরুল বর্ষ হিসেবে আনুষ্ঠানিক উদযাপন করেছেন।এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতীয় কবি এবং তার রচিত কবিতা,গান,গল্প,নাট্যের প্রসংসা করেন। প্রধানমন্ত্রী বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমগ্র বাংলাদেশকে মনে প্রাণে ধারন করতেন তার লেখা কবিতা, গান স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রেরণা যুগিয়েছিল।এছাড়া প্রধানমন্ত্রী বলেন জাতীয় কবি ছিলেন বিদ্রোহী কবি সাম্যের কবি মানবিক কবি এছাড়াও তার সকল লেখনি দেশ ও জনতার কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি সকল স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানসহ সকল বিভাগ,জেলা ও উপজেলা পর্যায়ে নজরুল বর্ষকে যথাযথভাবে উদযাপনের অনুরোধ করেন এবং তিশালকে নজরুল সিটি হিসেবে নামকরণের প্রস্তাব করেন।নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্যাপন কর্মসূচির আনুষ্ঠানিক
তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর লোগো এবং স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।এছাড়াও সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বক্তব্য রাখেন।
২৫ মে২০২৬ থেকে ২৫ মে২০২৭ নজরুল বর্ষ হিসেবে আনুষ্ঠানিক উদযাপন।
-
মোঃ জুয়েল মিয়া স্টাফ রিপোর্টর "সত্যের পথে নির্ভীক "দৈনিক বাংলার সংবাদ"। - আপডেট সময় : ০৯:৪৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















