আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে সাহেবপাড়া এলাকার আলোচিত হত্যাকান্ডের শিকার শিশু রাখামনির পরিবারের পাশে দাঁড়ালেন আদমদীঘি ও দুপচাঁচিয়া (বগুড়া-৩) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। কানের দুলের লোভে প্রতিবেশীদের হাতে নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার শিশু রাকিকা আক্তার রাখামনির পরিবার সাথে তিনি সরেজমিন দেখা করে কথা বলেন। এসময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আদালতে বিচার করার মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে মর্মে রাখামনির পরিবারকে আশ্বস্ত করেন। পাশাপাশি সংসদ সদস্য মহিত তালুকদার রাখামনির পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় শিশু রাখার বাবা, দাদি, ফুফু-ফুফা, পাড়া – প্রতিবেশি, আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সান্তাহারে প্রতিবেশীর হাতে খুন হওয়া রাখামনির পরিবারের পাশে এমপি আব্দুল মহিত তালুকদার
-
মোঃ আহসান হাবিব (আদমদীঘি প্রতিনিধি) : - আপডেট সময় : ০৪:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















