ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আতাউল গনির সেচ পাম্পের আওতাধীন চাষীদের বার্ষিক কৃষক প্রীতিভোজ

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের “আতাউল গনির সেচ পাম্পের আওতাধীন চাষীদের নিয়ে দ্বিতীয়বারের মত বার্ষিক কৃষক প্রীতিভোজ-২০২৬ এর আয়োজন করা হয়েছে।

(১ জুলাই -২৬) বুধবার দুপুরে কুমারখালী উপজেলার জয়নাবাদ মন্ডলপাড়া সেচ পাম্পের পাশেই আতাউল গনির বাড়িতে এই প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও ১২০ জন কৃষকদের উপস্থিত হয়ে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুপুরের খাবারের আগে উপস্থিত চাষীদের নিয়ে বিভিন্ন প্রকারের ফসলের আবাদ কিভাবে করলে ভালো হবে। এই বিষয় নিয়ে কৃষকদের মাঝেই আলোচনা হয়। দুপুরের খাবার শেষে কৃষকদের উপস্থিতিতে কুপনের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়।

উক্ত লটারিতে প্রথম পুরস্কার ছিলো একটি স্প্রে মেশিন, দ্বিতীয় পুরস্কার ছিলো বড় কোদাল একটি, তৃতীয় পুরস্কার ছিলো ছোট কোদাল একটি, চতুর্থ পুরস্কার ছিলো কাচি একটি, সব শেষ পঞ্চম পুরস্কার ছিলো নিড়ানী একটি। লটারি ড্র এর মাধ্যমে সাথে সাথে বিজয়ী কৃষকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কুমারখালীর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মন্ডল, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, ছেঁউরিয়া মোল্লাপাড়া মসজিদুল মোকাররম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় আতাউল গনির সেচ পাম্পের আওতাধীন চাষীদের বার্ষিক কৃষক প্রীতিভোজ

আপডেট সময় : ০২:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬