কুড়িগ্রাম রাজারহাট উপজেলা ঘরিয়ালডাঙ্গা ইউনিয়ন সরিষাবাড়ী চর গতিআসাম এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
নদীভাঙনের ফলে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক পরিবার। তাদের এই দুর্দশার কথা বিবেচনা করে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম ক্ষতিগ্রস্ত পরিবাকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :
উপজেলা কৃষক অফিসার,, সাইফুন্নাহার সাথী
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
উপজেলা বিএনপির সদস্য সচিব: মোঃ সাইদুল ইসলাম।
উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক : আনিছুর রহমান লিটন।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিক উপস্থিত ছিলেন ।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের কঠিন সময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
এলাকাবাসীর দাবি, নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ভবিষ্যতে এমন দুর্ভোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
মহানন্দ বর্মন, রাজারহাট উপজেলা প্রতিনিধি: 



















