গাইবান্ধা সাঘাটা উপজেলার খামার পবন তাইড় গ্রামে রফিকুল ইসলাম এর ছেলে শাকিল অদ্য বুধবার দুপুরে ছুরির দিয়ে আঘাত করে আপন দাদি মোছাঃ ফেরেজা বেগম (৬৫) খুনসহ দাদা আব্দুল করিমকে গুরুত্বর আহত করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, শাকিল মাদক সেবন করে। নির্যাতন করে বিভিন্ন সময় মানুষিক অত্যাচার করার কারণে বউ রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়।
অদ্য দুপুরে শাকিলের বউকে আনা নিয়ে শাকিল দাদা- দাদির সাথে কথা কাটাকাটি করার একপযার্য়ে নাতি শাকিল (১৯) ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে আঘাত করে। সেখানে ২জনই গুরুত্ব আহত অবস্থায় মাটিতে গুটিয়ে পড়ে। টের পেয়ে এলাকাবাসী নাতীকে আটক করে পুলিশকে খবর দিলে সাঘাটা থানা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যান।
এদিকে আহত দাদা দাদিকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এর জরুরি বিভাগে নেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রিফাট করেন। বগুড়া হাসপাতালে নেওয়ার পথে দাদির মৃত্যু হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, আজকে দুপুরে নাতির ছুরি দিয়ে দাদা দাদিকে আঘাত করে গুরুতর আহত হয়। এবং হাসপাতালে নেওয়ার পথে দাদি মা-রা যায়। আমরা এলাকাবাসীর সহায়তায় ঘাতক নাতিকে ধরতে পারি। পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
( মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















