লক্ষ্মীপুরের রায়পুর ঘটনার সূত্রপাত প্রায় ১৮/১৯ দিন আগে। স্থানীয় ও ফেসবুক সূত্রে যতটুকু জানা যায়, রায়পুর হল রোডের দক্ষিণে ডাকাতিয়া নদীর পূর্ব পাশের একটি কারখানায় প্রায় ৩ কেজি গাঁজা প্যাকেট করার জন্য নিয়ে আসে নুরুল আমিন ওরফে পরুল্লা (নুরুল্লা)। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে যাওয়া এই মাদকের ভয়াল থাবা দেখে চুপ করে থাকতে পারেনি সাগর। একজন সচেতন ও প্রতিবাদী যুবক হিসেবে সে সরাসরি এই মাদক কারবারে বাধা দেয়। কিন্তু প্রতিবাদ করার অপরাধে মাদক ব্যবসায়ী নুরুল্লা অত্যন্ত নির্মমভাবে সাগরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
সেদিন সাগরের আর্তচিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসে এবং হাতেনাতে নুরুল্লাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে, রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় সাগরকে প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন। গত দুটি সপ্তাহ ঢাকার একটি হাসপাতালের আইসিইউ-তে (ICU) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, অবশেষে গতকাল রাত ১০:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
খোঁজ নিয়ে জানা গেছে, সাগর পেশায় একজন সাধারণ টাইলস মিস্ত্রি ছিলেন। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সংসার চালাতেন। তাঁর স্থায়ী বাড়ি চাঁদপুর হলেও, তিনি ১০ নং রায়পুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের নুরানী মাদ্রাসার পাশের বাড়ির নূর আলম মিয়ার বোনের জামাই। নিজের স্ত্রী ও দুটি অবুঝ সন্তানকে নিয়ে তিনি রায়পুর টি সি রোড়ে এক বাসা ভাড়া থাকতেন আজ তাঁর এই মৃত্যুতে দুটি শিশু সন্তান সম্পূর্ণ এতিম হয়ে গেল,
একটি পরিবার ভেসে গেল অথৈ সাগরে। মাদকের বিরুদ্ধে কথা বলাই কি তাঁর জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল?
এই হত্যাকাণ্ডের প্রশাসনের কাছে আকুল আবেদন—সাগর হত্যার খুনি যেন কোনোভাবেই পার না পায়, তাঁর হত্যাকারীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
*বিশেষ আহ্বান:*
রায়পুরের সকল আইন-শৃঙ্খলা বাহিনী, সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের আপামর জনসাধারণের কাছে বিনীত অনুরোধ—আসুন, আমরা দলমত নির্বিশেষে এক হয়ে মাদকের এই ভয়াল গ্রাস থেকে আমাদের প্রিয় রায়পুরকে বাঁচাই। আজ যদি আমরা চুপ করে থাকি, তবে আগামীকালের শিকার হয়তো আপনার বা আমার কোনো আপনজন হবে।
মাদকমুক্ত রায়পুর গড়ুন, সাগর হত্যার সুষ্ঠু বিচার করুন!
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : মোঃ শরিফ 



















