ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে ‘জুলাই সনদ’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে ‘জুলাই সনদ’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার বাঁশগ্রাম ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বাগুলাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন এই সভার আয়োজন করে।

​বাগুলাট ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরোনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু ‘জুলাই সনদ’কে ‘জুলাই জালিয়াতি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করে বলেন, “গত ৪ আগস্টের ঐতিহাসিক মিছিলে যারা সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, আজ কথিত ‘জুলাই যোদ্ধা’র তালিকায় তাদের নাম নেই। প্রকৃত সংগ্রামীদের উপেক্ষা করে একটি গোষ্ঠী নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেয়ার-টেবিলে বসে এই সনদ তৈরি করেছে। যারা রাজপথে ছিল না, তাদের যোদ্ধা হিসেবে উপস্থাপন করা এই জালিয়াতির বড় প্রমাণ।”

​তিনি আরও বলেন, “দেশের যেকোনো বড় পরিবর্তন বা সংস্কারের অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে। কিছু স্বার্থান্বেষী মহল উন্নয়ন ব্যাহত করতে অপপ্রচার চালাচ্ছে।” এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব বাজেট, জীবন রক্ষাকারী ওষুধের দাম কমানো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ‘পদ্মা ব্যারেজ’ বাস্তবায়নের উদ্যোগের প্রশংসা করেন।

​রাসেল উদ্দিন বাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, “কুমারখালী থানা কমিটি দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশে গঠিত। এই কমিটি ভাঙা বা পরিবর্তনের অধিকার কারো নেই। দলের অভ্যন্তরে মিথ্যাচার করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের মতামতের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। ১১টি ইউনিয়নেই আমাদের জয় নিশ্চিত করতে হবে।”

​সভায় উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুমারখালীতে ‘জুলাই সনদ’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬