ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, ২৮ জুন রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর ইউনিয়নের খামার বালুয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় শাকিব মণ্ডল ওরফে ওহাব (২৮), মাহি সরকার (২১) ও তুষার মিয়া (১৯)-কে আটক করা হয়।

পরে শাকিবের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রয় ও সেবনের উদ্দেশ্যে ইয়াবা রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় শাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাহি সরকার ও তুষার মিয়ার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগে পৃথক নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করেছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬