সোমবার(২৯জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনে এক নবজাতকশিশুর কান্নার শব্দ শুনে হাসপাতালের নার্স ও রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেন।
কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তবে শিশুটির জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর তাকে এখানে ফেলে যাওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যাশিশু। উদ্ধারের সময় সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল বলে জানান উদ্ধার করা নার্স।বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















