কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ বিশেষ অভিযানে সোমবার (২৯জুন) গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর (ডাকেরবাড়ী) সাকিনস্থ পলাতক আসামী ভাঙ্গাড়ী ব্যবসায়ী মোঃ রিপন হোসেন-এর দোকানে চোরাই মালামাল বিক্রয়ের সময় ৬জন আসামীকে চোরাই মালামালসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীদের স্বীকারোক্তি’র মতে পলাতক আসামী মোঃ রিপন হোসেন এর বাড়িতে অভিযান পরিচালনা সময় বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১| মোঃ রেজাউল করিম (৩৭), পিতা-মৃত ইয়াছিন মোল্লা, সাং-সাতবাড়িয়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, ২| মোঃ বাহরাম আলী (৪৭), পিতা-মৃত আব্দুল গনি, সাং-বাবুপাড়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা,
৩| মোঃ অনিক শেখ (২৭), পিতা-মৃত হেলাল শেখ, সাং-ধলসা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, ৪| মোঃ রেন্টু ইসলাম বাচ্চু (৩০), পিতা-রায়হান আলী ওরফে রানু আলী, সাং-বৃত্তিপাড়া, ৫| মোঃ রিপন মন্ডল @ কালু (৩৭), পিতা-মোঃ ইসরাইল মন্ডল, সাং-সাতবাড়িয়া (মন্ডলপাড়া),
৬| মোঃ নাজমুল (২৩), পিতা-মোঃ বসির, সাং-সাতবাড়িয়া (নওদাপাড়া), সর্বথানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।
উদ্ধারকৃত মালামাল হলো- ০১টি হাফ ব্যারেল (ড্রাম) ০১ টি লোহার সাইলেন্সার পাইপ, ০১ টি অর্ধাচন্দ্রাকৃতির লোহার রড, ০১ (এক) টি ব্যাটারী চালিত পাখিভ্যান, ০২ টি গ্যাসের সিলিন্ডার, ০৫ টি সিলভারের কড়াই, ০৩ টি সিলভারের সসপেন, ১০ টি সিলভারের গামলা ও ০৭ টি সিলভারের হাড়ি (পাতিল)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে| থানার মামলা নং-৩০, তারিখ: ৩০/০৬/২০২৬ খ্রি.।
ভেড়ামারায় ভ্যান-সহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার :: গ্রেফতার-৬
-
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল - আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- 79
জনপ্রিয় সংবাদ




















