ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় স্কুল ছাত্রীকে ইভটিজিং, ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদণ্ড

পত্নীতলা উপজেলায় স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পত্নীতলা থানা পুলিশ জানায় , ৩০শে জুন ২০২৬ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি এলাকার দশম শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হয়। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আবু রায়হান (৩৪) , পিতা মোঃ লুৎফর রহমান, গ্রাম- উষ্টি, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ থেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাদন্ড প্রদান করেন।রায় কার্যকর করতে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সচেতন মহল বলেন, পত্নীতলা থানা পুলিশকে এ ধরনের অপরাধীকে দ্রুত অভিযান চালিয়ে আটক করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ইভটিজিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ইভটিজিং নারী নির্যাতন ও হয়রানির মত অপরাধের বিষয়ে কোন তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর আহব্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পত্নীতলায় স্কুল ছাত্রীকে ইভটিজিং, ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬