ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি রাণীশংকৈল উপজেলার ধর্মগর ইউনিয়নের কাউন্সিল ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে সামিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলায় অভিযুক্ত সামিউল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার একটি চৌকস দল গাজীপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন,
“ধর্ষণ মামলার পলাতক আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ মামলার পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৯:২০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬