ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে সমন্বিত উদ্যোগ, উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলের অংশগ্রহণের আহবান আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভেড়ামারায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি (কমিউনিটি ম্যানেজমেন্ট কমিটি) সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত “সমাজের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প”-এর আওতায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম, শিশু-কিশোরদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ, সাহিত্যচর্চা, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং অন্যান্য সৃজনশীল কর্মকান্ডে তাদের সম্পৃক্ত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিনে প্রশিক্ষিত ও স্থানীয় শিল্পীদের মাধ্যমে শিশু-কিশোরদের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার, ২১ নং বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম ও সাংবাদিক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কিশোর-কিশোরীরা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, “একজন শিশুর প্রথম শিক্ষক তার মা। একজন শিক্ষিত ও সংস্কৃতিমনা মা তার সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সভায় উপস্থিত বক্তারা শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি সচেতন ও প্রগতিশীল প্রজন্ম গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬