জাতীয় দৈনিক বাংলার সংবাদ-এ স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাংবাদিক মোঃ আকতারুল ইসলাম আক্তারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু।
মোঃ আকতারুল ইসলাম আক্তার এর আগে সাপ্তাহিক জনরব, দৈনিক রূপবাণী, দৈনিক মাতৃভূমির খবর, দৈনিক সবুজ বিপ্লব, দৈনিক অগ্নিশিখা, রাজধানী টিভি, জাগরণী টিভি ও দেশবন্ধু টিভির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাসিক মানবাধিকার খবর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ও তালাশ বিডির নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
অভিনন্দন বার্তায় তানভীর হাসান তানু বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। মোঃ আকতারুল ইসলাম আক্তার দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। জাতীয় দৈনিক বাংলার সংবাদে স্টাফ রিপোর্টার হিসেবে তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তি নিঃসন্দেহে তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
এ সময় তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে মোঃ আকতারুল ইসলাম আক্তার বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।




















