ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক নয়, যেন মৃত্যুফাঁদ! ধসে পড়ে চরম ঝুঁকিতে আমিনগঞ্জ-মটকপুরের হাজারো মানুষ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ থেকে মটকপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সড়কের মাঝখানে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

স্থানীয়দের দাবি, গত রাত থেকে টানা মুষলধারে বৃষ্টির কারণে সড়কটির একটি অংশ ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করেন এবং স্থানীয় হাট-বাজারের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবেও এটি ব্যবহৃত হয়।

সড়কটি ধসে যাওয়ায় অনেকেই বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সড়ক নয়, যেন মৃত্যুফাঁদ! ধসে পড়ে চরম ঝুঁকিতে আমিনগঞ্জ-মটকপুরের হাজারো মানুষ

আপডেট সময় : ০৩:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬