দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশীয় চোলাই মদসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। একই সঙ্গে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিরামপুর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার চকপাড়া গ্রামের মৃত জবান আলীর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালু (৫০)-কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ, পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত এন্তাজ উদ্দিনের ছেলে মোঃ ইমদাদুল হক (৫৬)-কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং চকবসন্ত (সোটাপীর কাচারী) গ্রামের মৃত নথুরাম রবি দাসের ছেলে লোচমান রবি দাসকে ৪ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের নিজ নিজ বসতবাড়ির সামনে থেকে আটক করা হয়। আটক -তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া একই দিনে উপজেলার কলেজপাড়া এলাকার মোঃ রতন নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ মোকাদ্দেছ বাবু, দিনাজপুর (বিরামপুর) প্রতিনিধি 



















