লক্ষ্মীপুরের রায়পুর থানা বিশেনিধি ষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ নাছির ওরফে শুটকি নাছির (৪০) নামের এক শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
২৮/০৬/২৬ ইং তারিখ রাতে উপজেলার বামনী ইউনিয়নের সাইছা (আনন্দবাজার) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়:
দীর্ঘদিন ধরে বামনী ইউনিয়নের সাইছা ও আনন্দবাজার এলাকায় মাদক বিক্রি করে আসছিল নাছির। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নাছিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। নাছির ওই এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত রায়পুর গড়তে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
লক্ষ্মীপুর জেলা প্রতি: মোঃ শরিফ 



















