ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রণোদনায় মনপুরার কৃষকদের মুখে হাসি, বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সরকারি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে কৃষকদের অধিক উৎপাদনে উৎসাহিত করতে হবে, যাতে তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সরকারি প্রণোদনায় মনপুরার কৃষকদের মুখে হাসি, বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬