ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন জিসিসি প্রশাসক

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গাজীপুর জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রশাসক শওকত হোসেন সরকার। আজ রবিবার ২৮ জুন সিটি করপোরেশন কার্যালয়ে এক মতবিনিময় সভায়জেলা প্রশাসককে শুভেচ্ছা ও শুভেচ্ছা স্বারক উপহার দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম উপস্থিত ছিলেন।
পরে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া বলেন, জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন একযোগে কাজ করবে। গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক অঞ্চল। সকলের সহযোগিতায় একটি আধুনিক ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের অংশগ্রহণে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নগরবাসীকে আরও উন্নত ও কার্যকর সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করা হয়।
###

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুর জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন জিসিসি প্রশাসক

আপডেট সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬