কুষ্টিয়ার ভেড়ামারায় বিজেএম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি ও ২০২৬ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ফেরদৌস হোসেন, গোলাম হোসেন এবং তোফাজ্জল হোসেন। অতিথিরা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জীবনের নতুন অধ্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এটিএম কবীরুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিরা সুলতানাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। উপস্থিত সবাই পরীক্ষার্থীদের সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
ভেড়ামারায় বিজেএম ডিগ্রি কলেজের এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
-
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: - আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















