ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগল বিতরণ করেন এমপি ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চরাঞ্চলের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা ও আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে ছাগল, জলবায়ু সহনশীল ফসলের বীজ, শাক-সবজির বীজ ও কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করেছেন কুড়িগ্রাম ০২-আসনের সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মুজাহিদ।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নে ‘চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন (জার্মানি)-এর আর্থিক সহযোগিতায় ৪৬ জন উপকারভোগীর মাঝে ৪৬টি ছাগল বিতরণ করা হয়। এছাড়া ৩৪ জনকে জনপ্রতি ব্রিধান-৫২ ধানের বীজ, সরিষা, মাসকলাই, ভুট্টা ও বাদামের বীজের পাশাপাশি ২৫ কেজি সার প্রদান করা হয়। আরও ৫৮ জন উপকারভোগীকে ১৫ প্রজাতির জলবায়ু সহনশীল শাক-সবজির বীজ, একটি ঝরনা, একটি পাসুন, ঘন জাল এবং চারটি করে জিও ব্যাগ দেওয়া হয়। এসব সহায়তা চরাঞ্চলের মানুষের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছার (বীথি) সার্বিক সমন্বয় ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীরা পরিবারে আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগল বিতরণ করেন এমপি ড. আতিক মুজাহিদ

আপডেট সময় : ০৮:৪৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬