ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কলা বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে গত শুক্রবার রাতে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী আজিজুল হক বাবুল ওরফে ‘কলা বাবু’কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এদিকে একই অভিযানে চড়সাহাপুর এলাকার কানা তালেব পালিয়ে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ফুলপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী কলা বাবু গ্রেফতার
-
মোঃ হেলাল উদ্দিন সরকার। তারাকান্দা উপজেলা প্রতিনিধি। - আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















