ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ‘অধিকার’-এর মানববন্ধন দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নির্যাতন ও অমানবিক আচরণ দূর করার দাবি

সিলেটে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নির্যাতন, গুম এবং সব ধরনের অমানবিক আচরণ চিরতরে বন্ধ করতে হবে। তারা বলেন, নির্যাতন প্রতিরোধ কেবল একটি আইনগত বিষয় নয়; এটি রাষ্ট্রীয় ন্যায়বিচার, মানবাধিকার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি।

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) দুপুরে সিলেট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, অতীতে রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবে নিষ্ঠুর নির্যাতনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার গুম ও নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে তারা মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করা, নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন এবং এর অপশনাল প্রটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।

‘অধিকার’ সিলেট চ্যাপ্টারের ফোকাল পার্সন সাংবাদিক আনাস হাবিব কলিন্সের সভাপতিত্বে এবং মানবাধিকারকর্মী ফায়যুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, বিএনপির যুগ্ম সম্পাদক এবং জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম. এ. হান্নান, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও আয়কর আইনজীবী পারভেজ আহমদ, সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সোহেল, দৈনিক বণিক বার্তার সিলেট ব্যুরো প্রধান নূর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান রানা, জুলাই আন্দোলনের যোদ্ধা সাংবাদিক লবীব আহমদ, আয়কর আইনজীবী রুজেল আহমদ, সিনিয়র সাংবাদিক মুহিব আলী, সনাতন কল্যাণ সোসাইটির এয়ারপোর্ট থানা সভাপতি জয়ন্তী বালা দেবী, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, জাতীয় ছাত্রশক্তির জেলা সেক্রেটারি জামিল আহমদ, দৈনিক এশিয়া পোস্টের সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের কোতোয়ালী থানা সভাপতি মাজহারুল ইসলাম, মানবাধিকারকর্মী আবু বকর শিকদার, বদরুল আমিন চৌধুরী, ফাহাদ আহমদ এবং সাংবাদিক এস. এম. শহীদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিলেটে ‘অধিকার’-এর মানববন্ধন দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নির্যাতন ও অমানবিক আচরণ দূর করার দাবি

আপডেট সময় : ১২:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬