ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান

তারিখ: ২৭ জুন ২০২৬, শনিবার
বাগেরহাটের রামপাল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার ৭ নম্বর পেড়িখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচ মাঝি (৪৫)। তিনি সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে। অপরজন রামপাল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন শেখ (৬২)। তিনি শ্রীকলস গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান

আপডেট সময় : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬