ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকাল ৩:০০ ঘটিকায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাস্তবায়ন কমিটির সদস্য ফাহিম মুনায়েমের সভাপতিত্বে ও সাকিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, গঠনতন্ত্রের প্রস্তাবনা, আহ্বায়ক কমিটি গঠন, মাদকবিরোধী জনসচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রতিযোগিতার আয়োজন এবং নতুন কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা সভায় বাস্তবায়ন কমিটির সদস্য হাফেজ এহসান উল্লাহ পাভেল, আব্দুর রহমান, মাহদি হাসান মাহফুজসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক একটি জাতীয় ও সামাজিক অভিশাপ। এ অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, প্রশাসন এবং সর্বস্তরের সচেতন নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট-এর পক্ষ থেকে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬