ভোলা জেলা মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ক্যাম্পেইনের সার্বিক সমন্বয় করেন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জনাব মোঃ মনিরুজ্জামান। এ সময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা এবং সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মোঃ ফজলুল হক, স্বাস্থ্য কর্মকর্তা জনাব আব্দুস সালাম, সুশীলনের ইউএফএফ জনাব মনিরুজ্জামান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া সভায় সাংবাদিক জনাব মোঃ আব্দুল গফুর উপস্থিত ছিলেন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবাইকে সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
“শিশুর সুস্থ বিকাশ ও অপুষ্টি প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।”
মোঃ আব্দুল গফুর সিকদার 



















