ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী পৌরসভায় ‘হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) মাদরাসা, হেফজখানা ও এতিমখানা’র শুভ উদ্বোধন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ২ নম্বর ওয়ার্ডের খলিলশাহ পাড়া (নতুন আবাসিক সংলগ্ন) এলাকায় নবপ্রতিষ্ঠিত ‘হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) মাদরাসা, হেফজখানা ও এতিমখানা’-এর শুভ উদ্বোধন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৩টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে খতমে কোরআন, দরূদ শরীফ পাঠ, কারবালা বিষয়ক আলোচনা, বিশেষ দোয়া-মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে আলেম-ওলামা, হাফেজে কোরআন, ধর্মপ্রাণ মুসল্লি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ওসমান গনি সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট নাছির উদ্দীন, এপিপি, চট্টগ্রাম জজকোর্ট। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ইব্রাহিম সওদাগর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ মাওলানা ইব্রাহিম। বিশেষ বক্তা ছিলেন মাওলানা হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আনিসুর রহমান, মাওলানা হাফেজ মোসাদ্দেক ও মাওলানা মুহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা তৈয়ব বিন আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোস্তফা আলী সিকদার (মুন্সি), বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ তমিজুর রহমান, মাস্টার মাহামুদুল কবির, স্বাস্থ্য সহকারী দিদারুল ইসলাম, আবছার মিয়া সওদাগর, নুরুন্নবী সওদাগর, দিদারুল আলম (দুবাই প্রবাসী), নুরুল কবির (ওমান প্রবাসী), ইকবাল (আফ্রিকা প্রবাসী), জয়নাল আবেদীন (সৌদি প্রবাসী), রিদওয়ান মিস্ত্রিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও সৌদি প্রবাসী আলহাজ আবু জাফর সিকদার ভার্চুয়ালি বক্তব্যে বলেন, কুরআন-সুন্নাহর আলোকে আদর্শবান, যোগ্য ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হাফেজে কোরআন গড়ে তোলার পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের জন্য মানসম্মত দ্বীনি শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি বলেন, আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত ইসলামী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ‘হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) মাদরাসা, হেফজখানা ও এতিমখানা’-এর প্রতিষ্ঠাতা আলহাজ আবু জাফর সিকদার। প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা ওসমান গনি সিকদার এবং হেফজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন হাফেজ মো. তৈয়ব বিন আলম। প্রতিষ্ঠানটি এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তার ও এতিম-অসহায় শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালী পৌরসভায় ‘হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) মাদরাসা, হেফজখানা ও এতিমখানা’র শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬