বরগুনার শতাধিক সেতু-কালভার্টের বেহাল দশা। রড বেরিয়ে গেছে, পাটাতন নেই। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।
বরগুনা জেলার যোগাযোগের প্রাণ হচ্ছে গ্রামীণ সড়ক। আর সেই সড়কের ওপর থাকা সেতু-কালভার্টগুলোই এখন পরিণত হয়েছে “মৃত্যুফাঁদে”। জেলার বিভিন্ন উপজেলায় শত শত কালভার্ট ও আয়রন ব্রিজের বেহাল দশা। রড বেরিয়ে গেছে, পাটাতন ভেঙে গর্ত, কোনো কোনোটির গার্ডওয়াল ধসে পড়েছে।
তারপরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ভাঙা সেতুর ওপর দিয়েই চলাচল করছে লাখো মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগী বহনকারী ভ্যান-অ্যাম্বুলেন্স – কারো জন্যই নিরাপদ নয় এই পথ।
বেশিরভাগ সেতুর নিচ দিয়ে বইছে খরস্রোতা খাল। প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার হয়।
মোঃ আরিফ হোসেন খান স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















