বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজামাল মল্লিক, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম খোকন ও সহ-সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সী, হুমায়ুন কবির এরশাদ ও তৌহিদুল করিম রতন, সাংগঠনিক সম্পাদক এনা বিশ্বাস, প্রচার সম্পাদক ইসলাম মণ্ডল, সহ-প্রচার সম্পাদক সিহাব মোল্লা, দপ্তর সম্পাদক মাহাবুল মেম্বার,
ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মুরাদ মল্লিক, এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবের আলী মণ্ডল ও সাধারণ সম্পাদক সোহাগ মণ্ডল; ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ মণ্ডল ও সাধারণ সম্পাদক ইলন মীর; ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি শাহাবুদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. ইলাহী; ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সান্ত এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম; ৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব; ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মল্লিক; ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মল্লিক; এবং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলটি বহলবাড়ীয়া ইউনিয়নের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে বাধা, হামলা ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
-
মোঃ সোহরাব হোসেন:: উপজেলা প্রতিনিধি, মিরপুর, কুষ্টিয়া - আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- 54
জনপ্রিয় সংবাদ




















