ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈর সরকারি কলেজে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

“খেলায় হোক সম্প্রীতি, জাগুক তারুণ্যের শক্তি” স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ইফতেখারুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং দুই দলের বিপুল সংখ্যক সমর্থক। চরম উত্তেজনাপূর্ণ এ ম্যাচে পূর্ণ সময়ের খেলায় আর্জেন্টিনা দল ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কালিয়াকৈর সরকারি কলেজে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬