ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারানো গৌরব ফিরে পাওয়ার দুর্দান্ত সময় স্পেনের

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার বিখ্যাত পঙক্তি ‘আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি?’ এবারে বিশ্বকাপে কবিতার এই লাইনকেই মনে করার সময় এসেছে স্পেনের। ২০০৮ থেকে ২০১২ এই পাঁচ বছর বিশ্ব ফুটবল শাসন করেছিল দোর্দণ্ড প্রতাপে।

‘টিকিটাকা’ কৌশলে ফুটবলপ্রেমীদের বুঁদ করে রেখেছিল তারা। ছোট ছোট পাস আর সৃষ্টিশীল খেলায় ইউরো-বিশ্বকাপ-ইউরো জয় করা ইতিহাসের একমাত্র দল তারা। সেই সব দিন তাদের এখন অতীত। যে কৌশল দিয়ে তারা বিশ্ব শাসন করেছে সেই ‘টিকিটাকা’ এক সময় বিরক্তির উদ্রেক ঘটায়।
নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার আবার সাড়া জাগাচ্ছে স্পেন। 

‘টিকিটাকার’ সঙ্গে আধুনিক ফুটবলের গতির সমন্বয় ঘটিয়েছেন ফুয়েন্তে। তার সেই ট্যাকটিকসেই সর্বশেষ ২০২৪ ইউরোয় চ্যাম্পিয়ন হয় স্পেন। রেকর্ড সর্বোচ্চ ৪ বার ট্রফি জয়ের পথে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।

টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়া স্পেন এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার। লামিনে ইয়ামাল-পেদ্রি-গাভির মতো তরুণদের সঙ্গে আছেন অভিজ্ঞ রদ্রি-ফাবিয়ান রুইজরা। 

কোচ : লুইস দে লা ফুয়েন্তে
অধিনায়ক : রদ্রি
ফিফা র‌্যাংকিং : ২
বিশ্বকাপ ইতিহাস-
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০১০)
সর্বশেষ : ২০২২ (১৩তম)
প্রথম : ১৯৩৪
অংশগ্রহণ : ১৭ বার

‘এইচ’ গ্রুপের সূচি

১৫ জুন : স্পেন বনাম কেপ ভার্দে আটলান্টা রাত ১০টা
২১ জুন : স্পেন বনাম সৌদি আরব আটলান্টা রাত ১০টা
২৭ জুন উরুগুয়ে বনাম স্পেন গুয়াদালাহারা সকাল ৬টা

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক- উনাই সিমোন, ডেভিড রায়া, হোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার- পেদ্রো পোরো, মার্কোস লরেন্তে, আমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো।

মিডফিল্ডার- রদ্রি, মার্টিন জুবিমেন্ডি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, গাভি, আলেক্স বায়েনা।

ফরোয়ার্ড- মিকেল ওইয়ারজাবাল, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, বোরহা ইগলেসিয়াস, দানি ওলমো, ভিক্টর মুনিয়োস, নিকো উইলিয়ামস, এরেমি পিনো।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হারানো গৌরব ফিরে পাওয়ার দুর্দান্ত সময় স্পেনের

আপডেট সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬