প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আগমনে জেলার সর্বস্তরের মানুষের উৎসাহ উদ্দীপনার কোন কমতি ছিলো না।গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাস্তার দু’ধারে ও জনসেবায় উপচে পড়া মানুষের ঢ্ল নামে এক নজরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্যে। “পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীল রাখা”নির্বাচনী ইশতিহারের অংশ হিসেবে পিএমখালীর পাতলী খাল পূনঃখনন ও খালপাড়ে স্মারক বৃক্ষ রোপনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।এরপর নিচ্ছিদ্র নিরাপত্তায় চলে আসেন ডুলহাজারা সাফারি পার্ক পরিদর্শনে।সেখানে তিনি সস্ত্রীক সাফারি পার্ক ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।সেখান থেকে তিনি সরাসরি চলে যান পেকুয়া উপজেলায়।তিনি সেখানে জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত,স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এর বাড়িতে মধ্যহ্ন ভোজ শেষে পেকুয়া পৌরসভা ও মাতামহুরী উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।সর্বশেষ সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রী চকরিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন
-
ইসলাম মিঞা,স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৭:৩৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- 94
জনপ্রিয় সংবাদ


























