টাংগাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা তোফাজ্জল হোসেন প্রিন্স আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের খেলার মাঠে খেলাখূলার জন্য ফুটবল বিতরন করেছে।মহেড়া ইউনিয়নের তেতুলিয়া মাঠে ফুটবল দেয়ার সময় স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। তোফাজ্জল হোসেন প্রিন্স মির্জাপুর উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি মহেড়া ইউনিয়নকে সময়োপযোগী আধুনিক মডেল ইউনিয়নে পরিনত করার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পাশে থেকে তাদের সেবা করার জন্যই চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।
তোফাজ্জল হোসেন প্রিন্স সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
স্টাপ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 

























