ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলায় আহত অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরা; হাসপাতালে ছুটে গেলেন আইনজীবী নেতৃবৃন্দ

দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরা সন্ত্রাসী হামলায় আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আইনজীবী মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
শুক্রবার (৫ জুন ২০২৬) আহত আইনজীবীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান (ভুট্টো)সহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সহকর্মীরা।
হাসপাতালে উপস্থিত হয়ে তারা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
আইনজীবী নেতৃবৃন্দ এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন আইনজীবীর ওপর সন্ত্রাসী হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি আইনের শাসন ও ন্যায়বিচারের পরিবেশের ওপরও আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার শারীরিক অবস্থার উন্নতির জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সন্ত্রাসী হামলায় আহত অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরা; হাসপাতালে ছুটে গেলেন আইনজীবী নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬