২নং জৈন্তাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একদিনব্যাপী সিক্সারসাইড ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জুন) বিকেল ৩টায় স্থানীয় মিনি সুইজারল্যান্ড মাঠে। মিনি সুইজারল্যান্ড স্পোটিং ক্লাব পক্ষ থেকে টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
টুর্ণামেন্টের প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল জব্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ও বিপুল সংখ্যক যুব সমাজের সদস্যরা।
দিনব্যাপী আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
টুর্ণামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও যুবসমাজকে সম্পৃক্ত করে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
জৈন্তাপুর প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম 



















