ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ভাদালিয়াবাসীর উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদির ঐতিহ্যবাহী ভাদালিয়া এলাকায় “আমরা ভাদালিয়াবাসী”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় চেতনা জাগ্রত করা, সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রচার এবং উলামায়ে কেরামের দিকনির্দেশনা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা খলিল আহমদ কুরাইশী (দা.বা.), মহাপরিচালক, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাহমুদুল হাছান গুনবী (ঢাকা)।

ভাদালিয়ার প্রবীণ আলেম মাওলানা শাহ নুরুল হক আদীব এবং ভাদালিয়া বড় মাদ্রাসার পরিচালক মাওলানা খলিলুর রহমান শওক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতিমান আলেমগণ ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং বর্তমান সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে তাকরীর পেশ করেন— মাওলানা আব্দুল হক হক্কানি (কক্সবাজার), মাওলানা গাজী ইয়াকুব ওসমানী (ব্রাহ্মণবাড়িয়া), মুফতি হাবিবুর রহমান চাঁটগামী, হাফেজ শহিদুল্লাহ, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা আব্দুস সাত্তার ইসলামাবাদী, মাওলানা মুফিজুর রহমান কাওসারী, মুফতি মাওলানা সাঈদুল হক, মাওলানা মুহছেন, মাওলানা হাফেজ লোকমান হাকিম এবং জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাঁশখালী উপজেলা প্রতিনিধি
সাংবাদিক মাওলানা ফখরুল ইসলাম।

সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং নৈতিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মহাসম্মেলনকে ঘিরে পুরো ভাদালিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত জনতা আয়োজকদের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আমরা ভাদালিয়াবাসীর উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬