দিনাজপুর, ৪ জুন ২০২৬: দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় আজ দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানায় আগত সেবা গ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শোনেন। এ সময় সেবা গ্রহীতাদের অভিযোগ ও সমস্যাসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা এবং থানায় আগত সকল সেবা গ্রহীতার সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।
দিনাজপুর জেলা পুলিশ জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বদা বদ্ধপরিকর।
দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন; সেবা গ্রহীতাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ পুলিশ সুপারের
-
স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম - আপডেট সময় : ০৬:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- 28
জনপ্রিয় সংবাদ




















