ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছেন নেত্রকোনার কৃতি সন্তান কৃষিবিদ সানোয়ার আলম

নতুন এই দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার (৪ জুন) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কৃষিবিদ সানোয়ার আলম বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নগুয়া গ্রামের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর রহমানের একমাত্র ছেলে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে তিনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একজন পরিচিত রাজনৈতিক সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাজনৈতিক জীবনে কৃষিবিদ সানোয়ার আলম একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাবেক কৃষি বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পেশাজীবী সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করা যাচ্ছেন তার মধ্যে কো-অর্ডিনেটর,জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ঢাকা মহানগর উত্তরের এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অফ বাংলাদেশ-এ্যাব এর সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছেন।
তিনি সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য পরিচিতি লাভ করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি একাধিকবার মামলা, গ্রেফতার, কারাবরণ, রিমান্ড এবং নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবুও দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সম্পৃক্ততার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে নেতাকর্মীরা মনে করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক মনোনীত টিম লিডার হিসেবে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী মহোদয়ের নির্বাচনি প্রচারণার দায়িত্ব পালন করেন। ওই নির্বাচনে ডক্টর রফিকুল ইসলাম হিলালী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

এ বিষয়ে কৃষিবিদ সানোয়ার আলম
বলেন, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এবং আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। ইনশাআল্লাহ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছেন নেত্রকোনার কৃতি সন্তান কৃষিবিদ সানোয়ার আলম

আপডেট সময় : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬