বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামে বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পৌনে ৬ টার দিকে তেঁতুলিয়া গ্রামের পাশে একটি মরিচ ক্ষেতে। রাব্বি হোসেন উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের আফাল উদ্দিনের ছেলে।
জানা গেছে , বৃহস্পতিবার বিকেলে রাব্বি হোসেন ও তার মা মনিকা বেগমসহ বেশ কয়েকজন লোক গ্রামের পাশে মাঠে একটি মরিচ ক্ষেতে কাজ করছিল। এ সময় বজ্রপাতে কিশোর রাব্বি হোসেন ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহত মনিকা বেগমকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এব্যাপারে যোগাযোগ করা হলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাব্বি হোসনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আদমদীঘিতে বজ্রপাতে কিশোর নিহত, মা আহত
-
মোঃ আহসান হাবিব (আদমদীঘি প্রতিনিধি) - আপডেট সময় : ০৫:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- 50
জনপ্রিয় সংবাদ




















