ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিচু মৌসুমে চাঁদাবাজি-প্রতারণা রোধে মাঠে দিনাজপুর জেলা পুলিশ

দিনাজপুর, ৪ জুন ২০২৬ — দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুর মৌসুমে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা পুলিশ সক্রিয় ভূমিকা রেখেছে। জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, কালিতলা লিচু আড়ত পরিদর্শন করে ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, লিচু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে কোনো চাঁদাবাজি বা প্রতারণা হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। তিনি আরও জানান, দিনাজপুরের লিচুর সুনাম রক্ষা এবং ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য জেলা পুলিশ সর্বদা প্রস্তুত।
তিনি সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার (ট্রাফিক), কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নূরনবী এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশের এই উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে লিচু পরিবহন ও বিপণনে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীরা পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লিচু মৌসুমে চাঁদাবাজি-প্রতারণা রোধে মাঠে দিনাজপুর জেলা পুলিশ

আপডেট সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬