ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারীতে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের সশস্ত্র হামলা,ও লুটপাট

বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া ভ্যানস্ট্যান্ড এলাকায় বুধবার সকালে ব্যবসায়ী রিপন মন্ডল (৩৫)-এর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় রিপন মন্ডল ও তার পরিবারের লোকেরা গুরুতর আহত হন। হামলার সময় ভুক্তভোগীর মা চারুলতা মন্ডল, ভাই নিপুণ মন্ডল ও কর্মচারী এগিয়ে আসলে তারা ও আহত হন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে রিপনকে হাতুড়ি দিয়ে মারধর করে এবং নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। গুরুতর আহত রিপনকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিতলমারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চিতলমারীতে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের সশস্ত্র হামলা,ও লুটপাট

আপডেট সময় : ০৬:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬