ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেলে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর পৃথক কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত নারী স্মৃতি রানী। তিনি বরগুনা শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা এবং জেলা পরিষদ ডাকবাংলোর খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে প্রায় ৬ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের একটি কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও তার প্রায় ২ বছর বয়সী অপর কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা জানান, বুধবার সকাল ১১টার দিকে স্মৃতি রানী তার দুই সন্তানকে নিয়ে কর্মস্থলে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দুই শিশুকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে স্মৃতি রানী বিভিন্ন ঋণের চাপে ছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. আলীম বলেন, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬