ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকসেবনে বাধা দেওয়ায় পিতা-পুত্রকে পিটিয়ে আহত, আগৈলঝাড়ায় থানায় জিডি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে পিতা-পুত্র মারধর করেন মাদক বিক্রেতারা। আহতরা বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২ রা জুন মঙ্গলবার উপজেলার বারপাইকা গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার বসতঘরের পেছনে একই এলাকার সেকেন্দার আলী মোল্লার ছেলে মো. তাজরুল মোল্লা (২৪) ও তার কয়েকজন সহযোগী মাদকসেবন করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় জাহাঙ্গীর মোল্লা তাদের মাদকসেবনে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাজরুল মোল্লা ও তার সহযোগীরা জাহাঙ্গীর মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পিতাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে মো. জুলহাস মোল্লাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত জুলহাস মোল্লা জানান, “আমাদের বাড়ির পেছনে তাজরুল মোল্লা ও তার সহযোগীরা মাদকসেবন করছিল। আমার বাবা তাদের বাধা দিলে তারা বাবার ওপর হামলা চালায়। আমি বাবাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে আহত করে।”
এ ঘটনায় জুলহাস মোল্লা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “অভিযোগের ভিত্তিতে থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মাদকসেবন ও মাদক-সংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদকসেবনে বাধা দেওয়ায় পিতা-পুত্রকে পিটিয়ে আহত, আগৈলঝাড়ায় থানায় জিডি

আপডেট সময় : ০৬:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬